৩ এপ্রিল ২০২৬

ধুনটে ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধুনটে ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়ার ধুনট উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে নির্বাচনী বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেল ৫টার দিকে এলাঙ্গী ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এ নির্বাচনী বর্ধিতসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ টিআইএম নুরুন্নবী তারিক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী ও ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন ও সহসভাপতি প্রকৌশলী আসিফ ইকবাল সনি। এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ তারেক হেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিতসভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবাহান, রেজাউল করিম, আব্দুস সালাম, আওয়ামী লীগ নেতা মোজাফ্ধসঢ়;ফর আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও ভাইস চেয়ারম্যান প্রার্থী মহসিন আলম, বাহাদুর আলী, ত্রান বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম, এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাফ্ধসঢ়;ফর হোসেন মাষ্টার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী পপি রানী, শেরপুর উপজেলা যুবলীগের সভাপতি তারেক মাহমুদ, ধুনট উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ মিল্টন, ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম গামা, সহসভাপতি রুবেল তালুকদার, রাসেল মাহমুদ, শামীম আহমেদ, সাংগঠনিক সম্পাদক শাহীন আলম রঞ্জু, বগুড়া সরকারি আযিযুল হক কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফ, জেলা ছাত্রলীগের অর্থ বিষয়ক সম্পাদক নূর এ আলম ছিবিল, ধুনট উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার, সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন ও এলাঙ্গী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফারাইজুল ইসলাম রিপন প্রমুখ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি