৪ এপ্রিল ২০২৬

ধুনটে কৃষক লীগের স্বেচ্ছাশ্রমে ধান কাটার উদ্বোধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ধুনটে কৃষক লীগের স্বেচ্ছাশ্রমে ধান কাটার উদ্বোধন

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়ার ধুনট উপজেলার বিলচাপড়ি গ্রামের বাবলু মন্ডলের ৩ বিঘা জমির ধান স্বেচ্ছাশ্রমে কেটে দিয়েছে উপজেলা কৃষক লীগের নেতারা। স্বেচ্ছাশ্রম ধান কেটে কৃষকের বাড়িতে পৌঁছে দেয়ার কাজে নেতৃত্বদেন ধুনট উপজেলা কৃষক লীগের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক সাচ্চু মল্লিক।

মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার বিলচাপড়ি বাতানচড়া এলাকায় স্বেচ্ছাশ্রমে ধান কাটার উদ্বোধন করেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মজিবর রহমান মজনু।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, বগুড়া জেলা কৃষক লীগের সভাপতি আলমগীর বাদশা, সাধারণ সম্পাদক মুঞ্জুরুল হক মুঞ্জু, সহসভাপতি আবু বক্কর সিদ্দিকী রাজা, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কুদরত-ই-খুদা জুয়েল, রেজাউল করিম, শেরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুলতান মাহমুদ, ধুনট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান, ধুনট উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পপি রানী পোদ্দার, ধুনট উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান, ধুনট উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল হাসান রিপন ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন প্রমুখ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি