৪ এপ্রিল ২০২৬

ধুনটে লকডাউন পরিবারের পাশে উপজেলা চেয়ারম্যান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ধুনটে লকডাউন পরিবারের পাশে উপজেলা চেয়ারম্যান

ধুনট (বগুড়া) থেকে সংবাদদাতা: বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর গ্রামে করোনার কারনে লকডাউনে থাকা কর্মহীন অসহায় ১৫টি পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। খাদ্য সহায়তার মধ্যে ছিল চাল, ডাল, তেল, লবন, আলু, পেঁয়াজ, মরিচ ও সাবান।

সোমবার সকাল ১১টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এসব পরিবারের জন্য স্বেচ্ছাসেবক লীগ নেতার হাতে খাদ্য সহায়তা বুঝিয়ে দেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাহাদুর আলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আউয়াল, মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন-অর-রশিদ সেলিম, মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোর্তুজা, সহসভাপতি শফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আল হেলাল, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, মথুরাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গোলাম মর্তুজা ও ইউপি সদস্য লিটন মাহমুদ প্রমুখ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি