৪ এপ্রিল ২০২৬

ধুনটে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ সার বিতরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ধুনটে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ সার বিতরণ

ধুনট (বগুড়া) থেকে সংবাদদাতা: বগুড়ার ধুনট উপজেলায় খরিপ-১ মৌসুমে উফশী আউশ ধান ও পিঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

ধুনট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রোববার দুপুর সা‌ড়ে ১২টার দিকে উপজেলা কৃ‌ষি কর্মকর্তার কার্যাল‌য় প্রাঙ্গনে কৃষক‌দের মা‌ঝে এসব বীজ ও সার বিতরণ করা হয়। ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠা‌নিকভা‌বে কৃষক‌দের হা‌তে বীজ ও সার তু‌লে দেন । ধুনট উপ‌জেলা নির্বা‌হি কর্মকর্তা (ইউএনও) রা‌জিয়া সুলতানার সভাপ‌তি‌ত্বে বীজ ও সার বিতরণ অনুষ্ঠা‌নে উপ‌স্থিত ছি‌লেন ধুনট উপ‌জেলা প‌রিষ‌দের ভাইস চেয়ারম্যান মহ‌সিন আলম, বগুড়া সরকা‌রি আ‌যিযুল হক ক‌লে‌জের ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক ম‌তিয়ার রহমান সাজু, ধুনট উপ‌জেলা কৃ‌ষি কর্মকর্তা মুহাম্মদ ম‌শিদুল হক, ধুনট উপ‌জেলা কৃ‌ষি সম্প্রসারণ কর্মকর্তা দিপ্তী রানী রায়, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) কৃপা সিন্ধু বালা, ধুনট উপ‌জেলা আওয়ামী লী‌গের সহসভাপ‌তি গোলাম সোবহান, রেজাউল ইসলাম,প্রকৌশলী মুহাম্মদ আ‌সিফ ইকবাল স‌নি, উপজেলা উপসহকারী উ‌দ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মুনজুরুল ইসলাম, উপজেলা উপসহকারী কৃ‌ষি কর্মকর্তা আব্দুস ছোবহান ও জুয়েল হো‌সেন প্রমুখ।

উ‌ল্লেখ্য, খ‌রিপ-১/ ২০২০-২০২১ মৌসু‌মে প্র‌নোদনা কমর্সূচীর আওতায় ৮০০জন কৃষক‌কে উফশী আউশ ধানের বীজতলা তৈরীর জন্য ৫‌ কে‌জি ক‌রে আউশ ধান বীজ, ২০ কে‌জি ডিএ‌পি সার, ১০ কে‌জি এমও‌পি সার এবং ১০জন কৃষ‌ককে পিঁয়াজ চা‌ষের জন্য ২০০গ্রাম বীজ, ১০ কে‌জি ডিএ‌পি সার, ১০ কে‌জি এমও‌পি সার ও প‌লি‌থিন ক্র‌য়ের জন্য নগদ ৫৫০টাকা ক‌রে প্রদান করা হ‌য়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি