৩ এপ্রিল ২০২৬

ধুনটে রাবির সাবেক ছাত্রনেতা জোহানের রোগমুক্তি কামনা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধুনটে রাবির সাবেক ছাত্রনেতা জোহানের রোগমুক্তি কামনা

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, প্রয়াত আওয়ামী লীগ নেতা ফেরদৌস জামান মকুল স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি ও বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়ন তরুন সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি হাম্মাদ আলী জোহানের রোগমুক্তি কামনা করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

তিনি ঈদের পরের দিন হৃদরোগে আক্রান্ত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর রোগমুক্তি কামনা করে শুক্রবার (১৪ জুন) বাদ জুম্মা মথুরাপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

এছাড়া তাঁর আশু রোগমুক্তি কামনা করে বিবৃতি দিয়েছেন, বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এমপি, সাবেক সংসদ সদস্য এড. শাহজাহান আলী তালুকদার, ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক, সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, সহসভাপতি আহসান হাবীব, যুগ্ম সম্পাদক মহসীন আলম, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, বগুড়া জেলা পরিষদের সদস্য এএফএম ফজলুল হক, মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসান আহম্মেদ জেমস মল্লিক, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, কলামিষ্ট রেজাউল হক মিন্টু, জিএমসি কলেজের সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান ফিরোজ, ফেরদৌস জামান মকুল স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ফরিদুল ইসলাম, শহিদুল ইসলাম, গোলাম মোস্তফা প্রমূখ।

বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি