৩ এপ্রিল ২০২৬

ধুনটে সরকারি রাস্তার ইট তুলে নিয়েছে স্বেচ্ছাসেবকলীগ নেতা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধুনটে সরকারি রাস্তার ইট তুলে নিয়েছে স্বেচ্ছাসেবকলীগ নেতা

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে : বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে সরকারি রাস্তার ইট তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। তিনি রোববার সন্ধ্যায় উপজেলার রঘুনাথপুর যমুনা নদীর বন্যানিয়ন্ত্রন বাঁধের সংযোগ রাস্তার প্রায় সাড়ে ৩ হাজার ইট তুলে বাড়িতে নিয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রঘুনাথপুর মাদরাসা সংলগ্ন পাকা রাস্তা থেকে যমুনা নদীর বন্যানিয়ন্ত্রন বাঁধ পর্যন্ত প্রায় ১০০ মিটার দৈর্ঘ্যরে সংযোগ রাস্তাটি ইট দিয়ে সোলিং করে নির্মান করা হয়। বার্ষিক উন্নয়ন কর্মসূচীর (এডিপি) অর্থায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) রাস্তার নির্মান কাজ বাস্তবায়ন করেছে। গত ২০১৪-২০১৫ অর্থ বছরে নির্মিত এই রাস্তায় ব্যায় হয়েছে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।

এদিকে ৩ মাস আগে বন্যানিয়ন্ত্রন বাঁধ সংস্কারের সময় ওই রাস্তার অগ্রভাগের ২০ মিটার অংশ থেকে সাড়ে ৩ হাজার ইট তুলে বাঁধের পাশে স্তুপ করে রেখেছিল পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এ অবস্থায় রঘুনাথপুর গ্রামের ফরিদুল ইসলামের ছেলে স্বেচ্ছাসেবকলীগ নেতা রোববার সন্ধ্যায় ইট গুলো বাড়িতে নিয়ে গেছে। এ বিষয়ে স্বেচ্ছাসেবকলীগ নেতা মোয়াজ্জেম হোসেন বলেন, বাঁধের পাশে তুলে রাখা রাস্তার ইট গুলো রাতের বেলা স্থানীয় লোকজন চুরি করে নিয়ে যেতে ছিল। তাই সেখান থেকে ইট গুলো বাড়িতে নিয়ে সংরক্ষন করা হয়েছে। ওই রাস্তার কাজে প্রয়োজন হলে ইট গুলো ফেরত দেওয়া হবে। তবে কোন অসৎ উদ্দ্যেশে ইট গুলো নেওয়া হয়নি। উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল করিম আপেল বলেন, মোয়াজ্জেম হোসেন রাস্তার ইট গুলো বাড়িতে নিয়ে গেছে। তবে কী উদ্দ্যেশে ইট নিয়ে গেছে তা আমার জানা নেই।

এ বিষয়টি উপজেলা প্রকৌশলীকে জানানো হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ধুনট উপজেলা প্রকৌশলী জহুরুল ইসলাম বলেন, রাস্তা থেকে ইট তুলে নিয়ে যাওয়ার বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা বলেন, এ বিষয়টি আমাকে কেউ অবহিত করেনি। তারপরও খোজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি