৩ এপ্রিল ২০২৬

ধুনটে স্বেচ্ছাশ্রমে কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ধুনটে স্বেচ্ছাশ্রমে কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়ার ধুনট উপজেলার তারাকান্দি গ্রামের কৃষক মেহের আলীর ১ বিঘা জমির ধান স্বেচ্ছাশ্রমে কেটে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। ধান কেটে কৃষকের বাড়িতে পৌছে দেয়ার কাজে নেতৃত্ব দেন ধুনট উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে স্বেচ্ছাশ্রমে ধান কাটার উদ্বোধন করেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাহাদুর আলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আওয়াল, আওয়ামী লীগ নেতা ইমরুল কাদির সেলিম, গোলাম হোসেন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফি, স্বেচ্ছাসেবক লীগ নেতা মনোয়ার হোসেন লিটন, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি রতন মাহমুদ, রফিকুল ইসলাম, রাসেল মাহমুদ, যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ওয়াসিম আকরাম, ছাত্রলীগ নেতা সোহানুর রহমান ওয়াশিম, মাসুম, সম্রাট, শোভন আহম্মেদ, আসিফ, রাকিব ও সোহানুর রহমান সোহান প্রমুখ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি