৪ এপ্রিল ২০২৬

ধুনটে ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধুনটে ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা গ্রেফতার
 

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে : বগুড়ার ধুনট উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে জালাল উদ্দিন (৬০) নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার নিকট থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

মাদক ব্যবসায়ী জালাল উদ্দিন উপজেলার পিরহাটি গ্রামের মোবারক হোসেন ওরফে মগর সরকারের ছেলে এবং মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য। মঙ্গলবার দুপুরের দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

থানা সূত্রে জানা যায়, জালাল উদ্দিন দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন ধরনের মাদক দ্রব্য বিক্রি করে। তারই ধারাবাহিকতায় সোমবার বিকেলের দিকে নিজ বাড়ি থেকে ইয়াবা ট্যাবলেট বিক্রি করছিল। সংবাদ পেয়ে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে তার সহযোগী রাসেল সরকার (২৩) নামে এক মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়। রাসেল সরকার উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের জালশুকা গ্রামের আব্দুস ছালামের ছেলে। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জালাল উদ্দিন ও রাসেল সরকারের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় একটি মামলা দায়ের হয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি