৩ এপ্রিল ২০২৬

ধুনটে যুবলীগ নেতা মিল্টন আর নেই

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধুনটে যুবলীগ নেতা মিল্টন আর নেই

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ মিল্টন (৩৮) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্ন লিল্লাহি .... রাজেউন)। তিনি ধুনট পৌর এলাকায় অফিসার পাড়ার ঠিকাদার মোহাম্মাদ আলীর ছেলে।

মঙ্গলবার রাত ১০টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কণ্যা সন্তানসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছে।

মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদন জ্ঞাপন করেছেন বগুড়া জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মকবুল হোসেন, সাধারণ সম্পাদক আলহাজ্ব মজিবর রহমান মজনু, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এমপি, জেলা যুবলীগের সভাপতি শুভাশীস পোদ্দার লিটন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ টিআইএম নুরুন্নবী তারিক, সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজনীল নাহার, সদস্য এএফএম ফজলুল হক, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রকৌশলী আসিফ ইকবাল সনি, গোলাম সোবাহান, যুগ্ম সম্পাদক মহসিন আলম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পপি রানী সাহা, উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান, সাধারণ সম্পাদক বণি আমিন মিন্টু, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম গামা, ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার ও সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন প্রমুখ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি