৪ এপ্রিল ২০২৬

ধুনটে যুবলীগের বিক্ষোভ সমাবেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধুনটে যুবলীগের বিক্ষোভ সমাবেশ

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটনের অফিসে হামলা ও ভাংচুরের ঘটনায় ধুনট উপজেলা যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেল ৪টার দিকে বিক্ষোভ মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বর থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ধুনট উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক পৌর মেয়র এজিএম বাদশাহ।

প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম রেজা, আহসান হাবিব, যুগ্ম সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসিন আলম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পপি রানী পোদ্দার, আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম, বগুড়া জেলা যুবলীগের প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি মোবাশ্বের হোসেন স্বরাজ, সাংগঠনিক সম্পাদক কাউসার হামিদ রুবেল, যুবলীগ নেতা ইজাজুল হক ডনেল, ধুনট উপজেলা যুবলীগের সহ-সভাপতি ওহিদুল ইসলাম, নাজমুল হক, নজরুল ইসলাম, যুগ্ন সম্পাদক সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সুজাউদ্দৌলা রিপন, ফেরদৌস আলম, স্বাস্থ্য সম্পাদক ইউনুস আলী, সহদপ্তর সম্পাদক বিল্পপ হোসেন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান, যুবলীগ নেতা মজনু মিয়া, ইমরুল কায়েস ঝিনুক খান, কামাল হোসেন রিপন, পৌর যুবলীগের সাধারন সম্পাদক চপল মাহমুদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক হেদায়েতুল ইসলাম গামা, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার ও সাবেক সভাপতি ইকবাল হোসেন রিপনসহ ১০টি ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বগুড়া জেলা যুবলীগের সভাপতির কার্যালয়ে হামলার প্রতিবাদ জানিয়ে ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবী জানান।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি