ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯০, মামলা ৪২
বাংলা প্রেস
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ এএম
বাংলাপ্রেস ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯০ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৪২টি মামলা দায়ের করা হয়েছে।
রবিবার ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন মাদকদ্রব্যসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে রমনা বিভাগে ৩৯ জন, লালবাগ বিভাগে ৫২ জন, ওয়ারী বিভাগে ৫৭ জন, মতিঝিল বিভাগে ৬২ জন, তেজগাঁও বিভাগে ৯২ জন, মিরপুর বিভাগে ১২৩ জন, গুলশান বিভাগে ৪০ জন ও উত্তরা বিভাগে ২৫ জন।
অভিযানে ১৫টি মোবাইলফোন, দুটি অটোরিকশা, একটি প্রাইভেটকার, একটি সিলাই রেঞ্জ, নগদ ৩ হাজার ৩০৫ টাকা ও একজন ভিকটিম উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী
১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
সৌদি রাষ্ট্রদূতকে ডেকে ২ প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ
১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
মাদকবিরোধী অভিযানে অস্ত্র প্রদর্শনের ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক
১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি