৯ নভেম্বর ২০২৬

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪১

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১১:৫৫ পিএম
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪১

বাংলাপ্রেস ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৪৮টি মামলা করা হয়েছে।

সোমবার ডিএমপি থেকে পাঠানোর সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

অভিযানে একটি বিদেশি পিস্তল, গুলি, বিপুল পরিমাণ মাদকদ্রব্য, চারটি বিলাসবহুল গাড়িসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।

ডিএমপির তথ্যমতে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৪৯ জন রয়েছেন। এ ছাড়া রমনা বিভাগে ২৪ জন, লালবাগে ৬১ জন, ওয়ারীতে ৬৭ জন, মতিঝিলে ৬০ জন, তেজগাঁওয়ে ৭৭ জন, গুলশানে ৫৩ জন, উত্তরা বিভাগে ৪৯ জন এবং গোয়েন্দা বিভাগ একজনকে গ্রেপ্তার করেছে।
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি