৩ এপ্রিল ২০২৬

ডিগ্রির ফল প্রকাশ, পাসের হার ৭১.৪৯ %

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
ডিগ্রির ফল প্রকাশ, পাসের হার ৭১.৪৯ %
নিজস্ব প্রতিবেদক গাজীপুরঃ  জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০১৩ সালের ডিগ্রি (পাস) পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। গড় পাসের হার ৭১ দশমিক ৪৯ শতাংশ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ  এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে। সোমবার রাত আটটার পর পরীক্ষার ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাওয়ার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ছাড়া যেকোনো মোবাইল ফোন থেকে নির্ধারিত পদ্ধতিতে খুদে বার্তার মাধ্যমেও ফল জানা যাবে। এবার ডিগ্রির চূড়ান্ত পরীক্ষায় এক লাখ ৫১ হাজার ৫৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন এক লাখ ৮ হাজার ৩৫৭ জন। এর মধ্যে প্রথম বিভাগ পেয়েছেন ৮ হাজার ৭৫১ জন। দ্বিতীয় বিভাগ পেয়েছেন ৮২ হাজার ১৮ জন এবং তৃতীয় বিভাগ পেয়েছেন ১৭ হাজার ৪৪০ জন। এ ছাড়া শুধু পাস করেছেন ১৪৮ জন। এ ছাড়াও সার্টিফিকেট কোর্স পরীক্ষায় দুই হাজার ৪৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন এক হাজার ৩৬৯ জন। একই সঙ্গে ডিগ্রির প্রথম বর্ষ ও দ্বিতীয় বর্ষের ফলও প্রকাশ করা হয়। এ বছর ক্রাশ প্রোগ্রাম অনুযায়ী গত ২০ জুন লিখিত পরীক্ষা শেষ হওয়ার তিন মাসের মধ্যে এ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd) ও www.nubd.info ফল জানা যাবে। এ ছাড়াও মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়েও পরীক্ষার ফলাফল ঘরে পাওয়া যাবে। মোবাইলে ফল পেতে মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে nu deg Roll No লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএসএসে ফলাফল জানিয়ে দেওয়া হবে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি