৪ এপ্রিল ২০২৬

দিল্লি যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
দিল্লি যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

রাজনীতি ডেস্ক: বাংলাদেশ ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সপ্তম বৈঠক আগামীকাল বুধবার (৭ আগস্ট) ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নেতৃত্বে বাংলাদেশের ১৬ সদস্যের একটি প্রতিনিধিদল বৈঠকে যোগ দিতে মঙ্গলবার ঢাকা ত্যাগ করবে।

বাংলাদেশ প্রতিনিধিদল এদিন স্থানীয় সময় বেলা ১টা ৩০ মিনিটে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

দিল্লিতে অনুষ্ঠেয় স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এ বৈঠকে আন্তঃসীমান্ত নিরাপত্তা, সীমান্তে চোরাচালান ও সীমান্ত ব্যবস্থাপনাসহ বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

৮ আগস্ট বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ষষ্ঠ বৈঠকটি গত বছরের অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি