দিল্লিতে ‘ইন্ডিয়া’ জোটের বিক্ষোভ আজ, রাজপথ দখলের ঘোষণা
বাংলাপ্রেস ডেস্ক: ভোটার তালিকায় অনিয়ম এবং বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় কারচুপির অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ভারতের রাজধানীতে দিল্লিতে আজ বড় পরিসরে বিক্ষোভে নামছে বিরোধী দলগুলোর জোট ‘ইন্ডিয়া’। দিল্লির রাজপথ দখলের ঘোষণা দিয়েছে তারা।
এই বিক্ষোভে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ বিরোধী দলের শীর্ষ নেতারা অংশ নিচ্ছেন। এদিন জোটের জ্যেষ্ঠ নেতাদের একটি প্রতিনিধিদলের প্রধান বিচারপতির সঙ্গে দেখা করে তার কাছে একটি স্মারকলিপি দেওয়ারও কথা রয়েছে। বিষয়টি নিয়ে তার হস্তক্ষেপও চাইবেন তারা।
গতকাল সাংবাদিকদের সঙ্গে আলপাকালে জোটের নেতারা বলেন, 'সিইসি জ্ঞানেশ কুমারকে সরাতেই হবে এবং এ নিয়ে আপসের কোনো সুযোগ নেই'। জনগণ সোমবার দিল্লির রাজপথ দখলে নেবে এবং দাবি আদায় করেই মাঠ ছাড়বে।
প্রধান বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, সোমবার কংগ্রেস, ইন্ডিয়া জোট ও দেশের তরুণেরা আবারও বিপুলসংখ্যায় রাজপথে নামবেন। তার ভাষ্য, এবারও তাদের প্রতিবাদের আওয়াজ সারা দেশে আরও জোরালোভাবে ছড়িয়ে পড়বে।
এদিকে বিক্ষোভ কর্মসূচি নস্যাৎ করতে রাজধানী দিল্লিতে বিপুল সংখ্যাক পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে এবং বিভিন্ন রাজ্য থেকে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী আনা হচ্ছে বলেও দাবি করেন বিরোধী দলের নেতারা।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ও আহত বাংলাদেশিদের পরিচয় মিলেছে
সঙ্গীত একাডেমি