৩ এপ্রিল ২০২৬

ডিসেম্বরে বাংলাদেশে আসছেন ভারতের রাষ্ট্রপতি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ডিসেম্বরে বাংলাদেশে আসছেন ভারতের রাষ্ট্রপতি
বাংলাপ্রেস ডেস্ক: আগামি ১৬ ডিসেম্বর স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী। একই সময়ে নিকট প্রতিবেশী ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কেরও পাঁচ দশক পূর্তি। ইতিহাসের এই সন্ধিক্ষণ উদ্‌যাপনের জন্য বাংলাদেশের আমন্ত্রণে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ঢাকায় আসছেন। তিনি ১৬ ডিসেম্বর ঢাকায় বিজয় দিবসের বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন। আজ শনিবার সন্ধ্যায় ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। ভারতের রাষ্ট্রপতি হিসেবে এটি হবে তাঁর প্রথম বাংলাদেশ সফর। ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ঢাকা সফরটি ১৫ ডিসেম্বর শুরু হয়ে তিন দিনের জন্য হতে পারে। দুই দেশের কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, ১৯৭১ সালের ৬ ডিসেম্বর স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল নিকট প্রতিবেশী ভারত। দিনটিকে স্মরণীয় করতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৬ ডিসেম্বরকে ‘মৈত্রী দিবস’ হিসেবে ঘোষণা করেন। দিনটিতে ভারত আয়োজিত মৈত্রী দিবসের অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট কন্যা শেখ রেহানাকে অতিথি হিসেবে নয়াদিল্লি সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। জানা গেছে, ভারতের রাষ্ট্রপতি এরই মধ্যে বাংলাদেশের রাষ্ট্রপতির আমন্ত্রণ গ্রহণ করেছেন। তবে আনুষ্ঠানিকভাবে এখনো ঢাকা সফরের বিষয়টি ঘোষণা করা হয়নি। বিপি। আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি