২২ নভেম্বর ২০২৬

ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ এএম
ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক

বাংলাপ্রেস ডেস্ক: ডিসেম্বর মাস ঘিরে সীমান্ত দিয়ে যেন কোনো অবৈধ ব্যক্তি বাংলাদেশে প্রবেশ না করতে পারে সে জন্য সীমান্তে বিজিবির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

রোববার (২২ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

বিজিবি মহাপরিচালক বলেন, 'ডিসেম্বরে কোনো অবৈধ এবং বিতর্কিত ব্যক্তি যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে, এবং পুশইন ও মাদক যেন ঠেকানো যায়, অস্ত্র-বিস্ফোরক যেন না আসতে পারে; সেজন্য আমি সীমান্ত এলাকাগুলো পরিদর্শন করছি। সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে যেন আমরা সেটা নিশ্চিত করতে পারি, সরকারের যে নির্দেশনা সেটা পালন করতে পারি।'

তিনি আরও বলেন, 'স্থানীয় যারা আছেন, আমরা আপনাদেরও সাহায্য চাই, আপনাদের কাছে অনেক তথ্য থাকে। কোনো তথ্য যদি পান কারও যাওয়া বা আসার—এটা আমাদেরকে জানাবেন। বিজিবিকে জানালে সেটা যেন বন্ধ করা যায়, সে ব্যবস্থা নেব।'

এ সময় বিজিবি মহাপরিচালকের সঙ্গে বিজিবির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিপি/কেজে

 

 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি