দলীয় পদ হারানোর ভয়ে শপথ নিচ্ছেন না মির্জা ফখরুল
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বাংলাপ্রেস রাজনীতি ডেস্ক: দলীয় পদ হারানোর ভয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি হিসেবে শপথ নিচ্ছেন না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। এ জন্য তিনি গণতন্ত্র ও জনরায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপির নির্বাচিত সবাইকে শপথগ্রহণের আহ্বান জানান।
আজ সোমবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের খুলনা বিভাগীয় নেতাদের সঙ্গে এক বর্ধিতসভায় তিনি এ কথা বলেন।হানিফ আরো বলেন, বিএনপি নিজেদের ভুলে বিলুপ্তির পথে। বিএনপি-জামায়াত দেশের জন্য একটি বিষফোঁড়া। এই ফোঁড়া যতদিন থাকবে দেশের বিরুদ্ধে ততদিন ষড়যন্ত্রও থাকবে।
এ ছাড়াও অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, আওয়ামী লীগের অনেক নেতা নিজের দল ভারী করতে জামায়াত-শিবিরসহ বিভিন্ন অনুপ্রবেশকারীদের ঠাঁই দিচ্ছেন, যা আওয়ামী লীগের জন্য অশনিসংকেত।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
বিসিএস ক্যাডার থেকে স্বরাষ্ট্রমন্ত্রী: সালাহউদ্দিন আহমেদের রাজনীতি, নির্বাসন ও পরিবারের পথচলা
১৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
রাজনীতি
দেশকে যারা তাবেদার রাষ্ট্র করতে চায়, তাদের প্রতিরোধ করবে বিএনপি: রিজভী
২ দিন আগে
by বাংলা প্রেস
রাজনীতি
সংসদে নোটিশ ও কথার গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে বিরোধী দল : জামায়াত আমির
৪ দিন আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি