৩ এপ্রিল ২০২৬

দলীয় সিদ্ধান্তের বাইরে শপথ নিলেন মোকাব্বির খান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
দলীয় সিদ্ধান্তের বাইরে শপথ নিলেন মোকাব্বির খান

বাংলাপ্রেস রাজনীতি ডেস্ক: সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের মনোনয়ন নেয়া সিলেট-২ আসন থেকে নির্বাচিত মোকাব্বির খান।

মঙ্গলবার (২ এপ্রিল) দুপুর সোয়া ১২টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথ বাক্য পাঠ করান। সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে তাকে শপথ বাক্য পাঠ করানো হয়।

জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন। এ সময় সংসদ সদস্যের নির্বাচনী এলাকার নেতৃবৃন্দ ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গণফোরামের আরেক নেতা মোকাব্বির খানের চিঠির প্রেক্ষিতে সংসদ সচিবালয় তার এ শপথ অনুষ্ঠানের আয়োজন করে।

এ বিষয়ে গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী বলেন, দলীয় সিদ্ধান্ত হচ্ছে শপথ না নেয়ার। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত এটা। আমাদের কেন্দ্রীয় কমিটির আরেকটি মিটিং আছে। তার আগেই উনি এটা কেন করলেন, বুঝলাম না। দলীয় সিদ্ধান্ত অমান্য করেই তিনি শপথ নিচ্ছেন। উনি যা বলছেন তা সঠিক না।

এর আগে ঐক্যফ্রন্টের আরেক সদস্য গণফোরাম নেতা (বহিষ্কৃত) সুলতান মনসুর শপথ নিয়েছেন। তবে দলীয় নিয়ম ভেঙে শপথগ্রহণ করায় তাকে গণফোরাম থেকে বহিষ্কার করা হয়।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে বিএনপির জোট থেকে মনোনয়ন নিয়ে নির্বাচিত হন গণফোরামের দুই নেতা সুলতান মনসুর ও মোকাব্বির খান। ধানের শীষ প্রতীকে নির্বাচন করে জয়ী হওয়া সুলতান মনসুর গত ৭ মার্চ শপথ নিয়ে এরই মধ্যে সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন। ওই সময় মোকাব্বিরও শপথ নেবেন বলে জানানো হলেও শেষ পর্যন্ত তখন পিছু হটেন তিনি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি