৩ এপ্রিল ২০২৬

দলীয় শৃংখলা ভঙ্গের কারণে জবিতে ছাত্রলীগের সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
দলীয় শৃংখলা ভঙ্গের কারণে জবিতে ছাত্রলীগের সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত

রাজনীতি ডেস্ক : দলীয় শৃংখলা ভঙ্গ ও ক্যাম্পাসে স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ব্যর্থ হওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের কমিটির সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে।

আজ রোববার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়। এতে আহত হয় অন্তত ৫০ জন। এঘটনার পরপরই কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী স্বাক্ষরিত দলীয় পেডে এমন নির্দেশনা দেয়া হয়। একইসাথে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ তৈরীর ঘটনা তদন্তের জন্য চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ক্যাম্পাসের স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ব্যর্থ হওয়ায় এবং দলীয় শৃঙ্খলা সমুন্নত রাখতে নেতৃবৃন্দের আন্তরিকতা ও সদিচ্ছার ঘাটতি পরিলক্ষিত হওয়ায় তাদের সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হলো এবং অধিকতর তদন্তের স্বার্থে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হলো । তদন্ত কমিটির সদস্যরা হলেন-সোহান খান, আরেফিন সিদ্দিক সুজন, আল নাহিয়ান খান জয় ও ইয়াজ আল রিয়াদ। এছাড়া তদন্ত কমিটিকে আগামী সাত দিনের মধ্যে সুপারিশসহ তদন্ত রিপোর্ট জমা দেয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি