৩ এপ্রিল ২০২৬

দোকানের সামনে মলত্যাগ প্রতিবাদ করে জীবন হারালো মুদি ব্যবসায়ী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
দোকানের সামনে মলত্যাগ প্রতিবাদ করে জীবন হারালো মুদি ব্যবসায়ী

ঝিনাইদহ থেকে সংবাদদাতা: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সুবিদ্দা গোবিন্দপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জোয়াদ আলী (৪৫) নামে এক মুদি দোকানিকে পিটিয়ে হত্যা করেছে প্রতিবেশীরা। রোববার সকালে এ ঘটনা ঘটে। নিহত জোয়াদ আলী ওই গ্রামের দলিল উদ্দিনের ছেলে। স্থানীয় জানায়, জোয়াদ আলী বাড়ির সামনে দোকান দিয়ে ব্যবসা করতেন।

শনিবার রাতে কে বা কারা তার দোকানের সামনে মলত্যাগ করে। সকালে দোকান খুলতে এসে দেখে শোরগোল শুরু করে। সেময় প্রতিবেশী হায়দার ও ইউপি মেম্বর খেলাফৎ মোল্লার সাথে তার বাকি-বিতন্ডা হয়। উভয় গ্রুপই ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সমর্থক বলে জানা গেছে। নিহতের স্বজনরা অভিযোগ করেন, সামাজিক বিরোধের জের ধরে জোয়াদ আলীর উপর হামলার ইস্যু খুঁজছিলো ইউপি সদস্য খেলাফত। এ বিষয়ে শনিবার রাতে মিটিং করে পরিকল্পনা অনুযায়ী রবিবার ভোর রাতে মুদি দোকানের সামনে মলত্যাগ করে রাখে তারা। রোববার সকালে জোয়াদ আলী দোকানের সামনে মল দেখে উত্তেজিত হয়ে চেচামেচি শুরু করে।

এসময় সামাজিক প্রতিপক্ষ খেলাফত মেম্বারের নেতৃত্বে জাফর, হাবিব, ওয়াজেদ, হাফিজ, শরিফুল, জিন্নাহ, ইকরাম, আছালত ও হায়দারসহ ১০/১৫ লোকজন হামলা চালায়। মারপিট করার ফলে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। সেখান থেকে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রহমান জানান, নিহতের মৃতদেহ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি