৪ এপ্রিল ২০২৬

ডোমারে ৫৬ হাজার ১শত শিশুকে 'এ' প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ডোমারে ৫৬ হাজার ১শত শিশুকে 'এ' প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলায় আগামী ১১ই ডিসেম্বর থেকে ১৪ই ডিসেম্বরের মধ্যে ২৪০টি আইপি ক্যাম্পে ৫৬ হাজার ১শত শিশুকে “এ”প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ রায়হান বারী । তিনি আরও জানান, ৬ মাস বয়স থেকে ১১মাস বয়স পর্যন্ত শিশুদের নীল ক্যাপসুল ও ১২ মাস বয়স থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়াও সারা বাংলাদেশে ৪ শত ৯৫ টি স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সেবার মান হিসাবে রংপুর বিভাগ ১ম স্থান আধিকার করেন এবং ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৬ষ্ঠ স্থান অধিকার করেন বলে যানান তিনি। মঙ্গলবার (৭ডিসেম্বর) সকাল ১১টায় জাতীয় ভিটামিন “এ”প্লাস ক্যাম্পেইন ১১ থেকে ১৪ ডিসেম্বর পালান উপলক্ষে উপজেলা এডভোকেসী ও কর্মপরিকল্পনা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান মহাখালী’র সহযোগীতায় উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ রায়হান বারী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহ আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমির হোসেন, ডোমার পৌরসভার ভারপ্রাপ্ত সেনিটার ইন্সপেক্টর উজ্জল কান্ধসঢ়;জিলাল, জানো প্রকল্পের ফিল্ড অফিসার রোকসানা বেগম প্রমুখ বক্তব্য রাখেন। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি