ডোমারে আন্তর্জাতিক নারী দিবসে শিক্ষার্থীদের সাইকেল শোভাযাত্রা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি:“শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন ২০২৪ উপলক্ষ্যে নারী শিক্ষার্থীদের সাইকেল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত শুক্রবার (০৮মার্চ) সকাল ১০টায় ডোমার উপজেলা পরিষদ
চত্তর হতে মানব কল্যান পরিষদের উদ্যোগে নারী শিক্ষার্থীদের সাইকেল শোভাযাত্রা এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম (বিপিএএ)।
শিক্ষিকা আরমিন জাহানের সঞ্চালনায় অতিথি হিসাবে উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মাকে সরকার,বেগম রৌশন কানিজ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান, নারীনেত্রী তৌহিদা জ্যোতি, আসমাসিদ্দিকা বেবী, পল্লীশ্রী পরিবেশ প্রকল্পের জেলা সমন্বয়কারী এমএ মকিম চৌধুরী, মানব কল্যাণ মুক্তি প্রকল্পের এলাকা সমন্বয়কারী ইয়াছিন আলী, কিশোর কিশোরী ক্লাবের প্রশিক্ষক সোনামনি কলি প্রমূখ বক্তব্য রাখেন। সার্বিক সহযোগিতায় ছিলেন পল্লীশ্রী, মানব কল্যাণ পরিষদ ও উন্নয়ন পরিষদ (উপ)। সাইকেল শোভাযাত্রায় উপজেলার মাধ্যমিক পর্যায়ের ২শতাধীক নারী শিক্ষার্থী অংশগ্রহন করেন।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি