৬ আগস্ট ২০২৬

ডোমারে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা শীর্ষক সেমিনার ও প্রেস ব্রিফিং

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ডোমারে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা শীর্ষক সেমিনার ও প্রেস ব্রিফিং

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে: “জেনে বুঝে বিদেশ যাই, অর্থ সম্মান দুটোই পাই” এ শ্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডোমার উপজেলায় বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনাতা শীর্ষক প্রচার, প্রেস ব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ওই সেমিনারের আয়োজন করেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অর্থায়ন ও তত্বাবধানে সেমিনারে ইউপি চেয়ারম্যান, শিক্ষক, সাংবাদিক ও গন্যমান্য ব্যাক্তিসহ প্রায় ৭০ জন প্রতিনিধি অংশ নেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনমের সভাপতিত্বে এসময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, বেগম রৌশন কানিজ, নীলফামারী সরকারী কারিগরি প্রশিক্ষন কেন্দ্র (টিটিসি)র অধ্যক্ষ জিয়াউর রহমান, কেন্দ্রের ইন্সট্রাক্টর (গনিত) বিভাগের মাজেদুর রহমান, কম্পিউটার বিভাগের ইন্সট্রাক্টর দিলআরা আজাদ প্রমূখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

সেমিনারে জানানো হয় হয়, নীলফামারী সরকারী কারিগরি প্রশিক্ষন কেন্দ্রে জাপানি ভাষার ৬ মাসের কোর্স, কোরিয়ান ভাষা কোর্স ২ মাস ও চায়নিজ ভাষার ৩ মাসের কোর্স করার সু-ব্যবস্থা রয়েছে। সেখানে ১০টি ট্রেডে কারিগরি প্রশিক্ষন নিয়ে সরকারীভাবে বিদেশ যাওয়ার সুযোগ রয়েছে বলে কর্তৃপক্ষ জানান।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি