৪ এপ্রিল ২০২৬

ডোমারে বোড়াগাড়ী ইউপির উপ-নির্বাচনের প্রতিক বরাদ্ধ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ডোমারে বোড়াগাড়ী ইউপির উপ-নির্বাচনের প্রতিক বরাদ্ধ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে: ডোমারে বোড়াগাড়ী ইউপি’র উপ-নির্বাচনকে ঘিরে প্রতিক বরাদ্ধ দেয়া হয়েছে। বুধবার (১০জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাচন রিটার্নিং কর্মকর্তা আবদুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা উপস্থিত থেকে ৫জন চেয়ারম্যান প্রার্থী ও ২জন সংরক্ষিত মহিলা সদস্যেকে প্রতিক প্রাদান করেন।

তাদের মধ্যে আ’লীগের মনোনিত প্রার্থী হিসাবে উপজেলা যুবলীগের আহবায় আমিনুল ইসলাম রিমুন (নৌকা), স্বতন্ত্র প্রার্থী দিলীপ কুমার রায় (মোটর সাইকেল), মতিরাম রায় (ঘোড়া), রফিকুল ইসলাম মাষ্টার (আনারস) ও সন্তোষ চন্দ্র অধিকারী (চশমা) প্রতিক পান। অপর দিকে ৪,৫ ও ৬,নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের জোসনা রানী (বগ) ও সোনালী বেগম (সূর্যমূখী ফুল) প্রতিক পেয়ে চুরান্ত হিসাবে গণ্যহয়। উক্ত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তোফায়েল আহমেদ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় পদটি শুন্য হয়।

সংরক্ষিত আসনে সাবেক সদস্য দিপালী রানী রায় ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করে পরাজিত হওয়ায় ওই পদটিও শুন্য হয়। উপজেলা নির্বাচন কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা আবদুর রহিম জানান, চেয়ারম্যান পদে ৫জন ও সংক্ষিত আসনে ২জন চুরান্ত হয়ে প্রতিক বরাদ্ধ দেয়া হয়েছে। নির্বাচন ২৫জুলাই অনুষ্ঠিত হবে। উক্ত ইউনিয়নে ১৯ হাজার ৫শত ৪৬জন ভোটার তাদের টাধিকার প্রয়াগ করবে। নির্বাচন সুষ্ট ভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি