ডোমারে হুসেন মোহাম্মদ এরশাদের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল
আনিছুর রহমান মানিক, ডোমার, (নীলফামারী) থেকে: নীলফামারীর ডোমারে ৯বছরের সফল রাষ্ট্র নায়ক জাতীয় পার্টির প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদের রোগ মুক্তি কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।ডোমার উপজেলা, পৌরসভা ও মহিলা জাতীয় পার্টির আয়োজনে শুক্রবার (২৮জুন) বিকালে উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আসাদুজ্জামান চয়নের সভাপতিত্বে সদস্য সচিব সাবেক সার্জন তৌহিদুল ইসলাম, পৌর আহবায়ক মতিয়ার রহমান, যুগ্ন আহবায়ক হাবিবুল্লাহ, হাসান চৌধুরী, সদস্য সচিব হারুন আশিকুর রহমান সাজু, মহিলা জাতীয় পার্টির সভাপতি শাহানা বিলকিছ লাকী, সাধারণ সম্পাদক দুলালী বেগম প্রমূখ বক্তব্য রাখেন। শেষে সফল রাষ্ট্র নায়ক হুসেন মোহাম্মদ এরশাদের রোগ মুক্তি, দেশ ও জাতীর মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন, চিকনমাটি পুরাতন জামে মসজিদের খতিব হাফেজ মাওঃ মোঃ তছলিম উদ্দিন।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি