৪ এপ্রিল ২০২৬

ডোমারে ইউপি নির্বাচনে মনোনয়ন পত্র দাখিল করেন আ. লীগ প্রার্থী জেবা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ডোমারে ইউপি নির্বাচনে মনোনয়ন পত্র দাখিল করেন আ. লীগ প্রার্থী জেবা
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে আগামী ৫ জানুয়ারি ইউপি নির্বাচনকে সামনে রেখে এই প্রথম নারী চেয়ারম্যান প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র দাখিল করেন আ’লীগের মনোনিত নৌকার প্রার্থী শিক্ষিকা জেবুন্নেছা আখতার জেবা। বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে হাজারো নারী ও পুরুষ সমর্থক নিয়ে রিটার্নিং কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মোজাম্মেল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করেন। তিনি পশ্চিম বোড়াগাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা এবং উপজেলা আ’লীগের আইন বিষয়ক সম্পাদক হিসাবে দ্বায়িত্ব পালন করছেন। অপরদিকে ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ এর স্ত্রী। গত ২ ডিসেম্বর আ’লীগের কেন্দ্রীয় কার্যালয়ে স্থানীয় সরকার নির্বাচন কমিটির বোর্ড এবং দলের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত প্যাডে বোর্ডের সদস্যগণ সংবাদ বিজ্ঞপ্তিতে বোড়াগাড়ী ইউনিয়নের আ’লীগের চেয়ারম্যান প্রার্থী হিসাবে নৌকা প্রতিকের তালিকা প্রকাশ করেন। ইতোমধ্যে তিনি ইউনিয়নের বিভিন্ন পাড়া, মহল্লায় ব্যপক প্রচার প্রচারণার পাশাপাশী সাধারণ মানুষের সাথে গণসংযোগ করে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে। উপজেলার এই প্রথম একজন নারী চেয়ারম্যান প্রার্থী দলের মনোনয়ন পাওয়ায় সাধারণ মানুষ ও দলীয় নেতা কর্মীদের মাঝে আনন্দ উৎসাহ দেখা দিয়েছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি