৪ এপ্রিল ২০২৬

ডোমারে জেলা পরিষদের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ডোমারে জেলা পরিষদের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে জেলা পরিষদের উদ্যোগে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও চাউল বিতরণ করা হয়েছে। ২০২১/২০২২ অর্থবছরের “জেলা পরিষদ উন্নয়ন সহায়তা” খাতের অর্থের কোভিট-১৯ মোকাবেলায় অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও চাউল বিতরণ করা হয়। বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে ডোমার ডাকবাংলো মাঠে প্রধান অতিথি হিসাবে ত্রাণ সামগ্রী সামগ্রী বিতরণ করেন, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জননেতা জয়নাল আবেদীন। এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ অতুল মন্ডল, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মেহেরুন আক্তার পলিন, জেলা পরিষদ সদস্য মিজানুর রহমান, উচ্চমান সহকারী আব্দুল হাই প্রমূখ বক্তব্য রাখেন।

আরও পড়ুন > খালেদার জন্য রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়েছেন ২০দলীয় জোটের ৫ নেতা

প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা জননেতা জয়নাল আবেদীন জানান, মানীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেয়া উপহার হিসাবে করোনাভাইরাস জনিত পরিস্থিতি মোকাবেলায় এর আগে জেলা পরিষদের পক্ষ থেকে বিভিন্ন উপজেলায় হাজারো মানুষের মাঝে একাধীকবার চাউল, তেল, সাবানসহ অন্যান্ন ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ চিলাহাটি, ডিমলাসহ জেলার বিভিন্ন উপজেলায় ২ হাজার ৬৩ জন অসহায় মানুষের মাঝে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও ১০ কেজি করে চাউল বিতরণ করা হবে। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি