ডোমারে নাট্য সমিতি মিলনায়তনের আহ্বায়ক কমিটি গঠন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে ঐতিহ্যবাহী প্রাচীন সাংস্কৃতিক প্রতিষ্ঠান “ডোমার নাট্য সমিতি” মিলনায়তনের মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত করা হয়েছে। এ সময় কার্যনির্বাহী কমিটির সকলের সম্মতিক্রমে মাসুদ বিন আমিন সুমন কে আহবায়ক করে ৭ সদস্যর একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।
শুক্রবার (৩০ আগস্ট) সন্ধ্যায় নাট্য সমিতির মিলনায়তনে কার্যনির্বাহী কমিটির মাধ্যমে এই কমিটি গঠন করা হয়েছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নাট্য সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিক। আহবায়ক কমিটির সদস্যরা হলেন আহ্বায়ক মাসুদ বিন আমিন সুমন, কমিটির অন্যান্য সদস্যরা হলেন বীর মুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিক, আসাদুজ্জামান চয়ন, মিজানুর রহমান সোহাগ, পরশ কুমার চন্দ, আরমিন আক্তার জাহান, জাকিয়া বেগম চান্দা।
উপস্থিত সকলেই বলেন, যত দ্রুত সম্ভব নতুন ও সংশেধিত ভোটার তালিকা প্রনয়ন, সাধারণ সভা আহ্ধসঢ়;বান এবং নির্বাচন কমিশন গঠন করে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত কমিটি গঠন সম্পন্ন করা হবে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
র্যাবের ওপর সন্ত্রাসী হামলার জবাব দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
১৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস