৩ এপ্রিল ২০২৬

ডোমারে পুলিশের সহযোগিতায় কৃষি শ্রমিক প্রেরণ করা হচ্ছে দক্ষিণাঞ্চলে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ডোমারে পুলিশের সহযোগিতায় কৃষি শ্রমিক প্রেরণ করা হচ্ছে দক্ষিণাঞ্চলে

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে : মরন ব্যাধি করোনা ভাইরাসের প্রভাবে দেশের অসংখ্য দৈন্দনিত কর্মজীবি মানুষ হয়ে পড়েছে কর্মহীন। পরিবার পরিজনের মুখে দুবেলা অন্ন যোগাতে দেশে অঘোষিত লকডাউনে ইচ্ছে থাকলেও নেই কর্মের উপায়। নিরুপায় কর্মহীন মানুষ গুলো জেলা পুলিশের নির্দেশনায় ডোমার থানা পুলিশের সহযোগীতায় দেশের উত্তরের জেলা নীলফামারীর ডোমার উপজেলার কয়েক হাজার শ্রমিক অর্থের অন্বেষণে দেশের বিভিন্ন জেলায় ধান কাটতে ছুটে চলছে।

শনিবার (২রা মে) ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক শ্রমিকদের সকল ডাক্তারি পরিক্ষা শেষে নির্ধারিত জেলায় ধান কাটার জন্য পাঠানো হচ্ছে। গত ২১ এপ্রিল হতে ২ মে শনিবার বিকাল ৪টা পর্যন্ত আমাদের সহযোগীতায় ৩ হাজার শ্রমিক নাটোর, নওগাঁ জেলায় প্রেরন করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক দক্ষিনে ধান কাটতে আগত শ্রমিকদের সাথে কথা বলে জানাযায়, শুধু কৃষি শ্রমিকেই নয়, ছোট ছোট দোকানদার, ছোট যানবাহন চালক এবং কি অনেক মধ্যবিত্ত পরিবারের লোকজনেও অর্থের কারনে দেশের দক্ষিনাঞ্চলে ধান কাটতে যাচ্ছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি