৪ এপ্রিল ২০২৬

ডোমারে সাধারণ সম্পাদকের বহিষ্কার চেয়ে আ.লীগ সভাপতি সংবাদ সম্মেলন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ডোমারে সাধারণ সম্পাদকের বহিষ্কার চেয়ে আ.লীগ সভাপতি সংবাদ সম্মেলন

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে: সন্ত্রাস, ভূমি দস্যুতা, অপহরণ ও নৌকা বিরোধী কার্যকলাপের অভিযোগ তুলে ডোমার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ সহ গংদের বহিস্কারের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আলম বাবুল ।

রবিবার দুপুরে ডোমার নাট্য সমিতি মিলনায়তনে ডোমার উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীর ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আলম বাবুল তার লিখিত বক্তব্যে বলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ ও তার অনুসারীরা দলীয় প্রভাব খাটিয়ে এলাকায় মাদক ব্যবসা, অপহরণ, ভূমি দস্যূতা ও চাকুরী দেয়ার নাম করে মানুষের কাছে টাকা আদায়সহ নানা রকম অপকর্ম ও সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছে বর্তমানে তার নের্তৃত্বে শান্তির জনপদ ডোমার এখন সন্ত্রাসের জনপদে পরিনত হয়েছে। তার এমন কার্যকলাপে সাধারণ মানুষ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা একে অপরের প্রতিপক্ষ হয়ে দাড়িয়েছে।

তিনি আরও বলেন, ১৯৮৪ সালে তোফায়েল আহমেদ ফ্রিডম পার্টির নেতা ছিলেন, ১৯৮৬ সালে তিনি জাসদে যোগ দেন। এর পর ছাত্রদল নেতা চয়ন হত্যা মামলার আসামী থেকে নিজেকে বাঁচাতে ১৯৯৭ সালে তিনি আওয়ামী লীগে যোগ দেন। তোফায়েল আহমেদকে দলে অনুপ্রবেশকারী উল্লেখ করে খায়রুল আলম বাবুল আরও বলেন, দলে যোগ দিয়ে তিনি আওয়ামী লীগের সাবেক সংরক্ষিত সাংসদ ফরিদা রউফ আশা ও সাবেক ভূমি প্রতিমন্ত্রী রাশেদ মোশারফের জনসভায় হামলা, বঙ্গবন্ধুর ছবি ভাঙ্গচুরসহ বহু সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িয়ে পড়েন।

খায়রুল আলম বাবুল অভিযোগ করে বলেন, আগামী ১৪ সেপ্টেম্বর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন বানচালের লক্ষ্যে তোফায়েল আহমেদ ষড়যন্ত্র করছেন। যে কোনো কিছুর বিনিময়ে আমরা সম্মেলন করবো। আগামী ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ডোমার উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের আগে তোফায়েল আহমেদকে দল থেকে বহিষ্কার করে এলাকায় সুষ্ঠ ধারার রাজনীতি ফিরিয়ে আনার জন্য দলীয় সভাপতির হস্তক্ষেপ কামনা করেন খায়রুল আলম বাবুল। সংবাদ সম্মেলণে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগের সহ-সভাপতি মঞ্জুরুল হক চৌধুরী, এনায়েত হোসেন, শরিফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সদস্য রেজাউল হক, উপজেলা যুবলীগের আহবায়ক আমিনুর ইসলাম, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম, উপজেলা মহিলা আ.লীগের আহবায়ক উম্মে কুলসুম ও যুব মহিলা লীগের সভাপতি আসমা সিদ্দিকা বেবীসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে কথা বললে, অভিযোগের সত্যতা অস্বীকার করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ বলেন, ‘আমার বক্তব্য আমি গত ২৭ আগষ্ট সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়ে দিয়েছি। আমি ৩০ বছর আগে বোড়াগাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলাম। তার করা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন’।

  বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি