৪ এপ্রিল ২০২৬

ডোমারে শিক্ষার্থীর অভিভাবকের মাঝে গণ উন্নয়ন কেন্দ্রের খাদ্য সহায়তা প্রদান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ডোমারে শিক্ষার্থীর অভিভাবকের মাঝে গণ উন্নয়ন কেন্দ্রের খাদ্য সহায়তা প্রদান

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে : বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে সামাজিক দুরত্ব বজায় রেখে নীলফামারীর ডোমারে বে-সরকারি সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) পরিচালিত আনন্দ লোক বিদ্যালয়ের শিক্ষার্থীর অভিভাবকদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নে নিমোজখানা হরলাল রায় আনন্দ লোক বিদ্যালয় মাঠে নেটজ বাংলাদেশের অর্থায়নে ওই বিদ্যালয়ের ১শত ১২জন শিক্ষার্থীর অভিভাবকদের চাল ২০ কেজি, আলু ৫কেজি, তেল ১ লিটার, ডাল ২ কেজি, লবন ২ কেজি, চিনি ১ কেজি, সুজি ১ কেজি, সাবান ৩টি, মাস্ক ২ পিছ ও ঔষধ সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন, উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রহিম, বিদ্যলয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জগদিশ চন্দ্র রায়, গণ উন্নয়ন কেন্দ্র ডোমার শাখার প্রজেক্ট কো-অর্ডিনেটর ধরিাজ চন্দ্র রায়, কমিউনিটি অর্গানাইজার সালাউদ্দিন ইউসুফ, নেটজ বাংলাদেশ এর প্রতিনিধি আলী হাসান রিপন, ডোমার থানার এএসআই মিজানুর রহমান মিজান, ইউপি সদস্য জয়ন্ত কুমার সিংহ, শংকর চন্দ্র রায় প্রমূখ উপস্থিত ছিলেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি