৩ এপ্রিল ২০২৬

ডোমারে সুশীল সমাজ ও সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে মতবিনিময় সভা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ডোমারে সুশীল সমাজ ও সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে মতবিনিময় সভা
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে পল্লী শ্রী রিপ প্রকল্প আয়োজিত স্থানীয় সুশীল সমাজ ও সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিএমজেড ও নেটজ্ধসঢ়; বাংলাদেশ এর আর্থিক সহায়তায় সোমবার (২২ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনমের সভাপতিত্বে পল্লী শ্রী রিপ প্রকল্পের এ্যাডভোকেসী এ্যসিষ্টেন্ট উম্মে হুমায়রা মৌ এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফরহাদুল হক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হক, উপজেলা সমবায় কর্মকর্তা রাজেদুল আলম, মহিলা বিষক কর্মকর্তা নুরেন নাহার বেগম শাহাজাদি,কেতকীবাড়ী ইউপি চেয়ারম্যান জহুরুল হক প্রামানিক দিপু, ,ভোগডাবুড়ী ইউপির প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম লিটন প্রমূখ বক্তব্য রাখেন। এ সময় স্থানীয় সূধীজন, প্রকল্পের উপকারভোগী সহ পল্লীশ্রী রিপ প্রকল্পের সকল কমকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রকল্পের অগ্রগতি ও কার্যক্রম বিষয়ে বিশেষ আলোচনা করেন ভারপ্রাপ্ত প্রকল্প ব্যবস্থাপক শামসুল হক। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম জানান, পল্লী শ্রী রিপ প্রকল্পের সহায়তায় এলাকায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সংগঠনটি ডোমার উপজেলায় ৪টি ইউনিয়নে কার্যক্রম পরিচালনা করে উপকারভোগীদের আর্থিক স্বচ্চল করে তুলেছে। যার কারণে প্রকল্পটি এলাকায় ব্যাপক সাড়া জাগিয়েছে। সঠিক ভাবে প্রকল্পের কার্যক্রম পরিচালনা করতে সকল কর্মকর্তাকে পরামর্শ প্র্রদান করেন তিনি। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি