১১ সেপ্টেম্বর ২০২৬

ডোমারের কৃতি সন্তান শামছুদ্দিন হোসাইনী পেলেন শেরে-বাংলা এ্যাওয়ার্ড

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ডোমারের কৃতি সন্তান শামছুদ্দিন হোসাইনী পেলেন শেরে-বাংলা এ্যাওয়ার্ড

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে : নীলফামারীর ডোমারের কৃতি সন্তান ডোমার ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওঃ শামছুদ্দিন হোসাইনী পেলেন শেরে-বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড।

শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য শেরে-বাংলা গবেষণা পরিষদের পক্ষ থেকে গত ২৬ জুলাই ঢাকা শেরে-বাংলা নগর (থ্রি স্টার হোটেল) উপমহাদেশে শিক্ষা বিষয়ে বাংলার ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে এ এ্যাওয়ার্ড প্রাপ্তহন তিনি। শেরে-বাংলার দৌহিত্র,সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক বিচারপতি এম.তাফাজ্জল ইসলাম । বিশেষ অতিথি হিসাবে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামছুল হক টুকু, ভাষা সৈনিক ও পরমানু বিজ্ঞানী,ধর্ম গবেষক ড. জসিম উদ্দিন আহমেদ, শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন আহমেদ, বাংলা ভিশন উপদেষ্টা, ড. আব্দুল হাই সিদ্দীক, অর্থ মন্ত্রালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন প্রমূখ উপস্থিত ছিলেন।

অধ্যক্ষ শামছুদ্দিন হোসাইনী শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এর আগের তিনি মাদ্রাসা পর্য়ায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে ৩ বার পুরস্কার পেয়ে ডোমার উপজেলার মুখ উজ্জল করেন। মাওঃ শামছুদ্দিন হোসাইনী ডোমার সদর ইউনিয়নের পশ্চিম চিকনমাটি নামাজি পাড়া গ্রামের মৃত মৌলভী হোসেন আলীর ৪র্থ পুত্র এবং বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ হযরত মাওঃ আব্দুল হামিদ হোসানীর ছোট ভাই। তিনিও দেশের বিভিন্ন এলাকায় তাফসির কারক হিসাবে ব্যপক পরিচিতিলাভ করেছে। তিনি বলেন, আল্লাহর রহমতে এবং ডোমারের মানুষের ভালবাসা ও দোয়ার বদৌলতে এ ধরনের সন্মানে আমি ভুষিত হয়েছি। আগামীতে আমার পথচলা আরো বেশী অনুপ্রানীত করবে। দেশ বাসীর কাছে দোয়া কামনা করেন তিনি।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

Jalalabad Summer Bash


Jalalabad Summer Bash

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি