দ্রব্যমূল্যের কারণে ক্রেতা হিসেবে নিজেও চাপে আছি: খাদ্য উপদেষ্টা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য ক্রেতা হিসেবে নিজেও চাপে রয়েছেন। তবে দ্রুতই এমন পরিস্থিতির উন্নতি হবে এমন আশাবাদ ব্যক্ত করেছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে খাদ্য অধিদফতরের সভা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।
খাদ্য উপদেষ্টা বলেন, চলতি বছর আমনের বাম্পার ফলন হয়েছে। গত বছর সরকার ধান কিনেছিল ৩০ টাকায়, এ বছর কেনা হবে ৩৩ টাকায়। চাল ৪৪ টাকা থেকে বাড়িয়ে ৪৭ টাকায় সংগ্রহ করা হবে। ঝুঁকি এড়াতে দেড় লাখ টন খাদ্য আমদানির এলসিও খোলা হয়েছে বলে ব্রিফিং-এ জানানো হয়।
তিনি আরও বলেন, এবার কৃষক যেন ধানসহ কৃষিপণ্যের নায্যমূল্য পায় সে বিষয়টি সরকার নিশ্চিত করবে। আগামী রোরবার থেকে সরকার আমন ধান সংগ্রহ অভিযান শুরু করবে বলেও জানান আলী ইমাম মজুমদার।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
দেশে ২ কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
১২ ঘন্টা আগে
by বাংলা প্রেস