৪ এপ্রিল ২০২৬

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ বিশ্বে অন্যতম রোল মডেল : ত্রাণ প্রতিমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ বিশ্বে অন্যতম রোল মডেল : ত্রাণ প্রতিমন্ত্রী

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া): দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রানলয়ের প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান বলেছেন, দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ বিশ্বে অন্যতম রোল মডেল। নিজেদেরকে কেউ অসহায় মনে করবেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের পাশে আছেন। সারাদেশে পর্যাপ্ত ত্রান সামগ্রী বিতরণ করা হচ্ছে।

সোমবার দুপুর ২টার দিকে বগুড়ার ধুনট উপজেলায় ভান্ডারবাড়ি যমুনা নদীর বন্যা নিয়ন্ত্রন বাঁধ এলাকায় বন্যা ও নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের ভান্ডারে যথেষ্ট পরিমান ত্রান সামগ্রী মজুদ রয়েছে। কোন কিছুর অভাব নেই। কাজেই আপনাদের দুশ্চিন্তার কোন কারন নেই। কোন দুর্যোগের কাছে আমরা হার মানিনি, হার মানবো না। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পানি সম্পদ মন্ত্রনালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এমপি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রানলয়ের সিনিয়র সচিব শাহ কামাল।

ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট বগুড়া আব্দুল মালেক, ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, সহকারী কমিশনার (ভূমি) জিনাত রেহানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসানুল হাছিব, ধুনট উপজেলা ভাইস চেয়ারম্যান মহসীন আলম, পপি রানী পোদ্দার, ধুনট উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেল প্রানী সম্পদ কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম জিন্নাহ, উপজেলা মৎস্য কর্মকর্তা মীর্জা ওমর ফারুক, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন, ধুনট উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ফিডেন্সের ষ্টেশন অফিসার আতাউর রহমান, জেলা পরিষদের সদস্য নাজনীল নাহার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবহান, প্রকৌশলী আসিফ ইকবাল সনি, ইউপি চেয়ারম্যান আতিকুল করিম আপেল, মহিলা আওয়ামী লীগ নেতী সুলতানা জাহান, আওয়ামী লীগ নেতা রবিউল আউয়াল, কামরুল ইসলাম, রফিকুল ইসলাম, গোলাম রব্বানী, আব্দুল বারিক, লুৎফর রহমান, লিয়াকত আলী লিটন, স্বেচ্ছাসেবক লীগ নেতা হেদায়েতুল ইসলাম, জাহাঙ্গীর আলম, ছাত্রলীগ নেতা মাইদুল ইসলাম রনি, জাকারিয়া খন্দকার ও আবু সালেহ স্বপন প্রমুখ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি