৩ এপ্রিল ২০২৬

দুটি কারণে তারেক রহমানকে ফিরিয়ে আনা হবে : আইনমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
দুটি কারণে তারেক রহমানকে ফিরিয়ে আনা হবে : আইনমন্ত্রী

বাংলাপ্রেস, ঢাকা : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ব্রিটেন থেকে দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বুধবার দুপুরে রাজধানীর গুলশানে নিজ বাসার কার্যালয়ে ব্রিটেনের অ্যাম্বাসেডরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন আইনমন্ত্রী ।

মন্ত্রী বলেন, দেশের আদালতের বিচারে তারেক রহমান দণ্ডিত আসামি। দুটি কারণে আমরা তাকে ফেরত চাওয়ার কথা বলেছি।

১) তারেক রহমানকে রাজনৈতিক আশ্রয় দিলে অন্য আসামিদের ক্ষেত্রেও তা দৃষ্টান্ত হিসেবে ব্যবহারের প্রবণতা বৃদ্ধি পাবে।

২) দেশের আদালত তাকে শাস্তি দিয়েছে, তাই তার জায়গা হবে কারাগারে।

আনিসুল হক বলেন, যুক্তরাজ্য চায়নি এই একটি কারণে (তারেক রহমানকে বাংলাদেশে ফেরত পাঠাতে) বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ক ক্ষুণ্ন হয়। তাই আমরা ইস্যুটি নিয়ে ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে আলোচনা করেছি, তিনি এখন এ বিষয়টি নিয়ে তাদের সরকারের সঙ্গে আলোচনা করবেন। আলোচনার ফলে একটি ইতিবাচক ফলাফল পাওয়ার আশা প্রকাশ করেন মন্ত্রী।

২৫ মার্চ গণহত্যা দিবসকে আন্তর্জাতিক স্বীকৃতির বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, গণহত্যা দিবসকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। আমরা সে অনুসারে একটি পরিকল্পনা তৈরি করেছি। এ বিষয়টিও বৈঠককালে ব্রিটিশ হাইকমিশনারের কাছে তুলে ধরা হয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি