৪ নভেম্বর ২০২৬

দুইয়ের বেশি বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের হতাশা, পুরনোদের জন্য সুখবর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ১১:৫৬ পিএম
দুইয়ের বেশি বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের হতাশা, পুরনোদের জন্য সুখবর

বাংলাপ্রেস ডেস্ক:  দুইয়ের বেশি বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের জন্য সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ থাকছে না। তবে সুখবর রয়েছে আগের দুই বছরের অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য। ২০২৪ ও ২০২৫ সালে ফেল করা শিক্ষার্থীরাও নির্ধারিত শর্ত পূরণ করে এ পরীক্ষায় অংশ নিতে পারবেন। আগামী ২ ডিসেম্বর থেকে এইচএসসির সম্পূরক পরীক্ষা শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বোর্ডগুলো। পরীক্ষা শেষে ৩১ ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকালে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানান।

তিনি বলেন, মঙ্গলবার সম্পূরক পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) এ বিষয়ে বোর্ডের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ওই বিজ্ঞপ্তিতে পরীক্ষার বিস্তারিত তথ্য জানানো হবে।   

বোর্ড চেয়ারম্যান জানান, দুইয়ের বেশি বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন না। তবে ২০২৪ ও ২০২৫ সালে অকৃতকার্য শিক্ষার্থীরাও এ সুযোগ পাবেন। সে ক্ষেত্রে তাদের ২০২৬ সালের পরীক্ষায় অংশগ্রহণ বা রেজিস্ট্রেশন থাকতে হবে। অর্থাৎ, নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে পরপর দুই বা তিন বছর অকৃতকার্য শিক্ষার্থীরাও সম্পূরক পরীক্ষায় অংশ নিতে পারবেন।

এদিকে, একটি সূত্র জানিয়েছে, নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে সম্পূরক পরীক্ষার ফরম পূরণের প্রস্তাব দিয়েছে আন্তশিক্ষা বোর্ড। এ কার্যক্রম ৮ নভেম্বর পর্যন্ত চলতে পারে। পাশাপাশি ১ থেকে ২০ নভেম্বরের মধ্যে প্রশ্নপত্র প্রণয়নের কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।

এর আগে গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সম্পূরক পরীক্ষা আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছিলেন। শিক্ষার্থীদের একটি শিক্ষাবর্ষ নষ্ট হওয়া ঠেকাতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

চলতি বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী। তাঁদের মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অন্যদিকে, অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন শিক্ষার্থী।
বিপি > এসপি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি