এবার মিরপুর ও মৌচাকে ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত
বাংলা প্রেস
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ১০:৩৮ পিএম
বাংলাপ্রেস ডেস্ক:এবার রাজধানীর মিরপুর-১ নম্বর ও মৌচাক এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক রিকশাচালক আহত হয়েছেন।
সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় পৃথকভাবে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঢাকা মহানগর ট্রাফিক পুলিশ সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।
পুলিশের তথ্য মতে, সন্ধ্যা ৬টার দিকে মৌচাক ক্রসিংয়ে ফ্লাইওভারের ওপর থেকে কয়েকজন দুর্বৃত্ত ককটেল ছোড়ে। বিস্ফোরণে এক রিকশাচালক আহত হন। তার পায়ে আঘাত লাগে। বিস্ফোরণের পর দুর্বৃত্তরা দ্রুত সরে পড়ে।
এর আগে, বিকেল সাড়ে ৫টার দিকে মিরপুর-১ নম্বর মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের সামনে ফুটওভার ব্রিজ থেকে অজ্ঞাত একজন ব্যক্তি দুটি ককটেল নিক্ষেপ করে। তবে সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
বিচারহীনতার সংস্কৃতিই রামিসার হত্যাকান্ডের জন্য দায়ি : বাংলাদেশ ন্যাপ
৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
‘চিৎকার শুনেছিলাম, সেটা যে রামিসার ছিল বুঝতে পারি নাই’: রামিসার মা
১০ ঘন্টা আগে
by বাংলা প্রেস