৪ এপ্রিল ২০২৬

এবার নোবেলের কড়া সমালোচনায় যা বললেন পরিকল্পনামন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
এবার নোবেলের কড়া সমালোচনায় যা বললেন পরিকল্পনামন্ত্রী

রাজনীতি ডেস্ক: এক সাক্ষাতকারে জাতীয় সংগীত নিয়ে মন্তব্য করে বিতর্কের বেড়াজালে আটকে গিয়েছিলেন ভারতের জি বাংলার গানবিষয়ক রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’তে জনপ্রিয়তা অর্জন করা বাংলাদেশি শিল্পী মাঈনুল আহসান নোবেল।

ব্যান্ড তারকা জেমসের 'বাংলাদেশ' শিরোনামের গানটিকে 'আমার সোনার বাংলা' জাতীয় সংগীত থেকেও বেশি বাংলাদেশকে উপস্থাপন করে বলে মন্তব্য করেছিলেন তিনি।

সেই প্রসঙ্গ টেনে এবার নোবেলের কড়া সমালোচনা করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

বাংলাদেশের ইতিহাস নিয়ে, পরিচয় নিয়ে নাড়াচাড়া করার জ্ঞান, বুদ্ধি-বিদ্যা নোবেলের নেই বলে মন্তব্য করেছেন তিনি।

শুক্রবার (২৩ আগস্ট) পুরান ঢাকার লক্ষ্মীবাজারে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ মিলনায়তনে শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন পরিকল্পনামন্ত্রী।

তিনি বলেন, ‘নোবেল নামের বাচ্চা একটা ছেলে ভালই গান গাইছিল, তার প্রতি স্নেহ জন্মেছিল। কিন্তু বাংলাদেশের জাতীয় সঙ্গীত, পতাকা, আমাদের দেশ সম্পর্কে মূর্খের মতো মন্তব্য করেছে সে।

তিনি যোগ করেন, নোবেলের কথায় আমাদের জাতীয় সঙ্গীত সঠিক নয়! আরও ভালো জাতীয় সঙ্গীত তার কাছে আছে!

এর পর নোবেলকে উদ্দেশ্য করে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘এভাবে জাতি সম্পর্কে মন্তব্য করা তোমার মতো বাচ্চা ছোকড়া ছেলের উচিত নয়। তুমি মোটামুটি পরিচয় অর্জন করেছ। এটাকে আরও বাড়িয়ে নিয়ে যাও। আমরা তোমাকে আশীর্বাদ করি, দোয়া করি। কিন্তু আমাদের ইতিহাস নিয়ে, পরিচয় নিয়ে নাড়াচাড়া করার জ্ঞান, বুদ্ধি-বিদ্যা তোমার মোটেও নেই।’

এসময় সভায় বঙ্গবন্ধুর অবদান তুলে ধরেন মন্ত্রী এম এ মান্নান।

তিনি বলেন, ‘এক জীবনে বঙ্গবন্ধুর অবদান বলে শেষ করা যাবে না। তার ঋণ কখনও শোধ হবার নয়। বঙ্গবন্ধুর ত্যাগে অর্জিত এ সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের সবাইকে কাজ করতে হবে।’

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি