এবার টুকরো টুকরো করে ফেলার হুমকি পেলেন এমপি মাহমুদা মিতু
বাংলা প্রেস
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৮:১৪ এএম
বাংলাপ্রেস ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতুকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) এনসিপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।
মিডিয়া সেল জানায়, অপরিচিত বিদেশি নম্বর থেকে ফোন করে এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য ডা. মাহমুদা মিতু এমপিকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ সময় হুমকিদাতাকে বলতে শোনা যায়- ‘পরিবারের মায়া থাকলে দেশ থেকে ভাগেন’, ‘টুকরা টুকরা করা হবে’।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেওয়া নিয়ে সংসদে স্পিকার ও নাহিদ ইসলামের তর্কবিতর্ক
২ দিন আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি