এডিসি হারুন-সানজিদা কাণ্ডে রাষ্ট্রপতির এপিএসকে নিয়েও তদন্ত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: এডিসি হারুন ও সানজিদা কাণ্ডে রাষ্ট্রপতির এপিএস আজিজুল হক মামুনের দায়ভার আছে কি না সেটিও তদন্ত হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় তেজগাঁও স্টোরেজ ডিপোর নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন সবার জন্য সমান। আইন অমান্যকারী জনপ্রতিনিধি, পুলিশ—যেই-ই হোক না কেন তাকে শাস্তি পেতেই হবে।
আসাদুজ্জামান খান বলেন, ঘটনা ঘটার পর প্রধানমন্ত্রীর নির্দেশে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। যারা যারা ঘটনা ঘটিয়েছে, তাদের সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশের সিদ্ধান্ত নিয়ে কোনো দুর্বলতা নেই জানিয়ে মন্ত্রী বলেন, কেউ মামলা না করলেও শাস্তি পেতে হবে। মন্ত্রণালয়ের তদন্ত কমিটি করা হয়েছে, সব ঘটনারই তদন্ত করা হবে।
খুব দ্রুত তেজগাঁও থেকে ট্রাক স্টেশন সরিয়ে ফেলা হবে জানিয়ে মন্ত্রী বলেন, আধুনিক ট্রাক স্ট্যান্ড করার জন্য প্রধানমন্ত্রী মেয়রকে নির্দেশনা দিয়েছেন।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
বিমানের টিকিটে ৫০ শতাংশ ছাড় পাবেন জুলাইযোদ্ধা-শহীদ পরিবারের সদস্যরা
৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী
৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী
৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি