৩ এপ্রিল ২০২৬

ঈদের আগেই বেগম জিয়াকে মুক্তি দিন: সরকারকে জাফরুল্লাহ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ঈদের আগেই বেগম জিয়াকে মুক্তি দিন: সরকারকে জাফরুল্লাহ

বাংলাপ্রেস রাজনীতি ডেস্ক: সরকারের প্রতি আহ্বান জানিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্র‌তিষ্ঠাতা ও ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরী ব‌লে‌ছেন, ‘আগামী ঈদুল ফিতরের আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি করছি। তাঁকে দেশের গণতন্ত্রের স্বার্থে জামিন দেয়া দরকার। খালেদাকে মুক্তি দিলে দেশে গণতন্ত্র ফি‌রে আস‌বে, দে‌শে শা‌ন্তি ফি‌রে আস‌বে।’

শনিবার (১১ মে) জাতীয় প্রেসক্লাবে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত মজুলম জননেতা মওলানা ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস উপলক্ষে এক আলোচনা সভায় সভাপ‌তির বক্তব্য তি‌নি এসব কথা ব‌লেন।

জাফরুল্লাহ বলেন, ‘বাংলাদেশ এমন একটি রাষ্ট্রে পরিণত হয়েছে যেখানে খুন, গুম হত্যা, ধর্ষণ অহরহ চলছে। স্কুলের ছাত্রীরা এমনকি মাদরাসাছাত্রীরাও রাস্তাঘাটে চলতে পারছে না। শুধু তাই নয়, নার্সরা পর্যন্ত নিরাপদে বাড়ি ফিরতে পারে না।’

তিনি বলেন, ‘আমরা নিরাপদে নির্ভয়ে রাস্তায় চলাচল করতে পারি না। গাড়ি এসে চাপা দিয়ে যায়। এর থে‌কে দে‌শের জনগণ মু‌ক্তি চায়। একটু শা‌ন্তি‌তে নিরাপ‌দে রাস্তায় চল‌তে চায় মানুষ।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে জাফরুল্লাহ বলেন, ‘আপনি এখন বড় বিপদে আছেন। আপনি দেশের সবচেয়ে বড় ঋণ খেলাপিদের নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। ফলে দেশে আজ সুশাসন নেই, ব্যাংকগুলো খেলাপি হচ্ছে, শেয়ারবাজারে ধস নামছে।’

তিনি বলেন, ‘কক্সবাজারে ২০২০ সালে স্ট্যাচু অব লিবার্টি আদলে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন করা হবে। এটা করা হলে বঙ্গবন্ধু হাসবেন না কাঁদবেন সেটা ভেবে পাই না। কারণ বঙ্গবন্ধুর গুরু মওলানা ভাসানীকে বাদ দিয়ে এটা করা কি ঠিক হবে? ভাসানী বেঁচে থাকলে বলতেন দেশের জনসাধারণ নিয়ে ভাবো।’

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে জাফরুল্লাহ চৌধুরী ব‌লেন, ‘প্রধানমন্ত্রী আপনি বলেছেন, আপনি বিদেশে চিকিৎসা নেবেন না। দেশে চিকিৎসা নেবেন এবং ১০ টাকা দিয়ে টিকিট কেটেছি‌লেন। কিন্তু চোখের অপারেশনের জন্য বিদেশে গেলেন। আশা করি আপনার চোখ ভাল হয়ে যাবে। তবে বিদেশে যে অপারেশন করলেন সে অপারেশন বাংলাদেশেও করানো যেত। আসলে কেউ কথা দিয়ে কথা রাখে না।’

‌তি‌নি ব‌লেন, ‘আপনার চোখের যে অপারেশনটা করিয়েছেন ওটা আমিও করিয়েছি। দে‌শে আমার সাড়ে তিন হাজার টাকা খরচ হয়েছে। আপনার কত খরচ হ‌য়ে‌ছে এটা দেশে এসে কি হিসাবটা দেবেন?’

আলোচনা সভায় আরও বক্তব্য দেন- বিএন‌পির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, সংগঠনের নির্বাহী চেয়ারম্যান অধ্যাপক জসিম উদ্দীন আহমেদ, মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, প্রেসিডিয়াম সদস্য নঈম জাহাঙ্গীর, জহির উদ্দীন স্বপন, কৃষকদলের সদস্য লায়ন মিয়া মো:আনোয়ার, কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি