ঈদের সরকারি ছুটি বাড়ল এক দিন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক : ঈদযাত্রার সুবিধার জন্য ২৭ জুন ঈদুল আজহায় এক দিনের বাড়তি ছুটি অনুমোদন করেছে মন্ত্রিসভা। ফলে আগামী ২৭ জুন থেকে ১ জুলাই পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা। সোমবার (১৯ জুন) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই ছুটি অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী এতে সভাপতিত্ব করেন। মন্ত্রিসভা বৈঠকে অংশ নেওয়া নাম প্রকাশে অনিচ্ছুক একজন মন্ত্রী ছুটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একদিন (২৭ জুন) ছুটি বাড়ানো হয়েছে। এ বিষয়ে দুপুরে মন্ত্রিপরিষদ সচিবের সংবাদ ব্রিফিং এরপর মন্ত্রপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর আগে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি একদিনের ছুটি বাড়ানোর সুপারিশ করেন। এছাড়া, বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি ঈদের ছুটি একদিন বাড়ানোর দাবি জানায়। দেশে আগামী ২৯ জুন মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।
সোমবার সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সভায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। সেখানে জিলহজ মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণ করা হবে। সোমবার চাঁদ দেখা যাওয়ায় কাল মঙ্গলবার (২০ জুন) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। এক্ষেত্রে বাংলাদেশে আগামী ২৯ জুন (১০ জিলহজ) ঈদুল আজহা উদযাপিত হবে।
বিপি/এফআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
জাতীয় প্রতিযোগিতার সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার: মাহ্দী আমিন
৩৬ মিনিট আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
তরুণদের নেতৃত্বেই গড়ে উঠবে আগামী দিনের সুন্দর বাংলাদেশ : ডেপুটি স্পিকার
২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি