৩ এপ্রিল ২০২৬

এফআর টাওয়ারের মালিকের বিরুদ্ধে অবশ্যই মামলা হবে : আইজিপি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
এফআর টাওয়ারের মালিকের বিরুদ্ধে অবশ্যই মামলা হবে : আইজিপি

বাংলাপ্রেস অনলাইন: বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. জাবেদ পাটোয়ারী বলেছেন, এফ আর টাওয়ারের মালিকের বিরুদ্ধে অবশ্যই মামলা হবে। ক্ষতিগ্রস্ত ও হতাহত পরিবারের কেউ যদি মামলা না করে তাহলে রাষ্ট্রপক্ষ থেকে পুলিশ বাদি হয়ে মামলা করবে। তিনি বলেন, আমরা এখন পর্যন্ত অপেক্ষা করছি, বাদির অভাবে মামলা করতে দেরি হচ্ছে।

শুক্রবার বিকেলে বনানীর ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, ভবনের দায়িত্ব কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিস বুঝিয়ে দেবে। এখনও তারা কাজ করছে। এরপর পুলিশ প্রতিটি ফ্লোরে একজন এসআইয়ের নেতৃত্বে ফায়ার সার্ভিস, সিটি করপোরেশন কর্মকর্তা, ভবনের প্রতিষ্ঠানের মালিকসহ নয় সদস্যের দল গঠন করা হয়েছে। তারা ভবনে গিয়ে মালিকদের কাছে জরুরি মালামাল হস্তান্তর করবে। পুলিশ কাজগুলো সন্ধ্যার মধ্যে শেষ করবে।

এফ আর টাওয়ারটি ঝুঁকিপূর্ণ কিনা জানতে চাইলে আইজিপি বলেন, সকালে প্রকৌশলীরা ভবনটি পর্যবেক্ষণ করে গেছেন, ভবনটি কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে তারা সেটা জানাবেন। ভবনটির ঝুঁকির বিষয়টি নিয়ে প্রকৌশলীরা কিছু জানাননি, তাদের তথ্যের ভিত্তিতে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি