এজেন্ডা জানলে সংলাপের বিষয়ে সিদ্ধান্ত নেবে জাতীয় ঐক্যফ্রন্ট
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বাংলাপ্রেস, ঢাকা : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এজেন্ডা জানলে সংলাপের বিষয়ে সিদ্ধান্ত নেবে জাতীয় ঐক্যফ্রন্ট ।
সিলেট হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত শেষে তিনি এ কথা বলেন ।ফখরুল বলেন, একটি অর্থবহ সংলাপ চায় ঐক্যফ্রন্ট । এজন্য শুধু ডাকলেই হবে না, এজেন্ডা কি তাও জানাতে হবে । এনপি মহাসচিব বলেন, নির্বাচনের আগে যে সংলাপ হয়েছিল সে রকম হলে কোন সংলাপই অর্থবহ হবে না ।
বর্তমান নির্বাচন বাতিল করে নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর । মাজার জিয়ারত শেষে সিলেটের বালাগঞ্জে নির্বাচনী সহিংসতায় নিহত ছাত্রদল নেতা সায়েম আহমদ সোহেলের বাড়িতে যান ঐক্যফ্রন্ট নেতারা ।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি