৩ নভেম্বর ২০২৬

সোলার এক্সপোর উদ্বোধন

এক বছরে ১৭ হাজার সেচপাম্প সৌরবিদ্যুতের আওতায় আনা হবে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পিএম
এক বছরে ১৭ হাজার সেচপাম্প সৌরবিদ্যুতের আওতায় আনা হবে

বাংলাপ্রেস ডেস্ক: বিদ্যুৎ ও জ্বালানি খাতে আমদানিনির্ভরতা কমাতে আগামী এক বছরের মধ্যে দেশের ১৭ হাজার সেচপাম্প সৌরবিদ্যুতের আওতায় আনার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে নবায়নযোগ্য শক্তির বিকল্প নেই এবং সরকার সৌরবিদ্যুতের প্রসারে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দুই দিনব্যাপী ‘সোলার এক্সপো ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, বিগত দিনে দেশকে অতিরিক্ত আমদানিনির্ভর রাষ্ট্রে পরিণত করা হয়েছিল। এর ফলে বৈশ্বিক যুদ্ধ ও ভূ-রাজনৈতিক অস্থিরতায় জ্বালানি ও বিদ্যুৎ আমদানিতে বিঘ্ন ঘটে এবং বড় ধরনের সংকটের মুখোমুখি হতে হয়।

প্রধানমন্ত্রী আরও বলেন, সরকার, বেসরকারি উদ্যোক্তা, আর্থিক প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগীরা একযোগে কাজ করলে নবায়নযোগ্য জ্বালানির নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন অসম্ভব নয়। একই সঙ্গে বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহারের আহ্বান জানিয়ে দিনের বেলা অপ্রয়োজনে বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার না করার পরামর্শ দেন তিনি।

পরে প্রধানমন্ত্রী প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং আধুনিক প্রযুক্তি সম্পর্কে খোঁজখবর নেন। বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল)-এর যৌথ উদ্যোগে প্রথমবারের মতো এই আন্তর্জাতিক প্রদর্শনীর আয়োজন হয়েছে। আয়োজকরা জানান, ‘জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র (২০২৬-২০৩০)’ বাস্তবায়নের অংশ হিসেবে এবং সংশ্লিষ্ট অংশীজনদের সরকারি নীতি ও প্রণোদনা সম্পর্কে অবহিত করতেই এ আয়োজন।

‘ছাদের প্রতিটি ইঞ্চি কাজে লাগান, সৌরবিদ্যুৎ থেকে আয় বাড়ান’—এই প্রতিপাদ্যে দিনব্যাপী এই এক্সপোতে সৌরচালিত সেচব্যবস্থা, সবুজ অর্থায়ন বিষয়গুলো তুলে ধরা হচ্ছে। একই সঙ্গে কার্বন ক্রেডিট, আধুনিক পরিবেশবান্ধব প্রযুক্তি এবং শুল্ক সুবিধার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনায় আসছে।

অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব এবং দেশি-বিদেশি বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি