এক সপ্তাহে রিজার্ভ বেড়েছে ৩৫ মিলিয়ন ডলার
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: দীর্ঘ সময় পর বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কিছুটা বেড়েছে। আইএমএফের ফর্মুলা অনুযায়ী, বুধবার (১৩ ডিসেম্বর) পর্যন্ত রিজার্ভ দাঁড়িয়েছে ১৯ দশমিক ১৬ বিলিয়ন ডলার, যা এক সপ্তাহ আগে ছিল ১৯ দশমিক ১৩ বিলিয়ন ডলার। অর্থাৎ, এক সপ্তাহের ব্যবধানে প্রায় ৩৫ মিলিয়ন ডলার রিজার্ভ বেড়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, আইএমএফ, এডিবির ঋণসহ অন্যান্য উৎস থেকে পাওয়া ঋণ যোগ হওয়ার পর বৈদেশিক মুদ্রার মজুত আরও বাড়বে।
আইএমএফের ঋণের দ্বিতীয় কিস্তির ৬৮৯ মিলিয়ন ডলারসহ ডিসেম্বরে বিভিন্ন উৎস থেকে এক দশমিক ৩১ বিলিয়ন ডলার ঋণ পাবে বাংলাদেশ।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি