এমপি আদেলের সংবর্ধনায় জাতীয় পার্টির হেভিওয়েট নেতারা নেই
রমজান আলী টুটুল, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারী -৪ আসনের নির্বাচিত সাংসদ আহসান আদেলুর রহমান আদেলের সংবর্ধনা সভায় জাতীয় পার্টির হেভিওয়েট নেতাদের দেখা যায়নি। তাছাড়া সংবর্ধনা সভায় অনেক ক্রটি দেখা গেছে।
২০ জানুয়ারী রাতে সৈয়দপুর শহরের তামান্ন মোড়ে জাতীয় পার্টির আয়োজনে সংবর্ধনা সভার আয়োজন করা হয়। সভায় জাতীয় পার্টির হেভিওয়েট নেতারা তো নেই নির্বাচনে যারা মুখ্য ভূমিকা পালন করে, যারা তাকে নির্বাচিত করেছেন তাদেরকেও দেখা যায়নি।
বিশিষ্ট ব্যবসায়ী সিদ্দিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে এমপি আদলকে ছাড়া কাউকে বক্তব্য দিতে দেখা যায়নি বলে অনুষ্ঠানটি ছিল বক্তা শুন্য। এছাড়া এমপি আদেল তার বক্তব্যে আওয়ামীলীগ ও জাতীয় পার্টির যেসব নেতাকর্মী নির্বাচনে নিজের ত্যাগ স্বীকার করে দিন রাত শ্রম দিয়ে তাকে নির্বাচিত করেছেন তাদের প্রতিও ধন্যবাদ জ্ঞাপন করেননি। দলীয় সংগীত ভুল পরিবেশন করা হয় এমনকি দলীয় সংগীত পরিবেশন কালে কোন সম্মান প্রর্দশন করা হয়নি। অজ্ঞাত কারণে অনুষ্ঠানটি অনেক সময় বন্ধ ছিল। এছাড়া ফুলেল সংবর্ধনা দিতে মঞ্চে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। অনুষ্ঠানটির আগা মাথা কিছুই ছিল না।
এমনকি হ-জ-ব-র-ল অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ করা হয়। এ নিয়ে শহরের সচেতন মহলের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে স্থানীয় আওয়ামীলীগ নেতারা জানান, অনুষ্ঠানে ওই ভাবে আমাদের আমন্ত্রন করা হয়নি এবং জাতীয় পার্টি এখন বিরোধী দল। তবে জাতীয় পার্টির হেভিওয়েট নেতারা এ অনুষ্ঠানে অনুপস্থিত থাকার বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি