২৭ অক্টোবর ২০২৬

এনসিপির নতুন সংগঠনে যুক্ত হলেন মহিউদ্দিন রনি, পেলেন দায়িত্ব

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০১:২৫ পিএম
এনসিপির নতুন সংগঠনে যুক্ত হলেন মহিউদ্দিন রনি, পেলেন দায়িত্ব

সংগৃহীত ছবি

বাংলাপ্রেস ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন সহযোগী সংগঠন ‘জাতীয় স্বেচ্ছাসেবক শক্তি’র আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটিতে আহ্বায়ক করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মো. মাহিন সরকারকে। সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন জোবাইরুল হাসান আরিফ। মুখ্য সংগঠকের (তৃতীয় শীর্ষ পদ) দায়িত্ব দেওয়া হয়েছে ২০২২ সালে রেলওয়ের অব্যবস্থাপনা নিয়ে আন্দোলন করে আলোচনায় আসা মহিউদ্দিন রনিকে।

সোমবার (২৪ অক্টোবর) ঢাকার বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে অবস্থিত এনসিপির অস্থায়ী কার্যালয় থেকে এ কমিটি ঘোষণার তথ্য জানানো হয়। 

দলের দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের অনুমোদনক্রমে এ কমিটি গঠন করা হয়েছে।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঘোষিত আংশিক আহ্বায়ক কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ করে প্রকাশ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

মুখ্য সংগঠকের দায়িত্ব পাওয়া মহিউদ্দিন রনি ২০২২ সালে রেলওয়ের অব্যবস্থাপনার বিরুদ্ধে আন্দোলন করে ব্যাপক পরিচিতি পান। ওই বছরের ৭ জুলাই কমলাপুর রেলস্টেশনে ছয় দফা দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করেন তিনি। সে বছরের ঈদুল আজহার আগে শুরু হওয়া তার এই টানা অবস্থান কর্মসূচি দেশজুড়ে আলোচনা তৈরি করে।

ওই বছরের ২৫ জুলাই রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে চার ঘণ্টার বৈঠকের পর দাবি পূরণের আশ্বাস পেয়ে আন্দোলন স্থগিত করেছিলেন তিনি। গত এপ্রিলে মহিউদ্দিন রনি আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন।

বিপি > এসপি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি